Thursday, May 21, 2026

রবীন্দ্র সরোবরের পরিবর্তে 4টি নতুন জলাশয়ে ছট পুজো নির্দিষ্ট করল রাজ্য সরকার

Date:

Share post:

রবীন্দ্র সরোবরে ছট পুজোর উপরে নিষেধাজ্ঞা জারি করল জাতীয় পরিবেশ আদালত। এর পরিবর্তে আদিগঙ্গা এবং মহানগরের অন্যান্য জলাশয়ে ছট পুজো পালন করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এস পি ওয়াংদি ও বিশিষ্ট সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ যাতে কার্যকর হয়, সে জন্য ‘কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট’ এবং কলকাতা পুলিশ কমিশনারকে আলাদা করে নজরদারির কথা বলা হয়েছে।


সেই নির্দেশ মেনে রাজ্য সরকার এ বছর রবীন্দ্রসরোবরে পরিবর্তে ছট পুজো করার জন্য চারটি নতুন জলাশয় নির্দিষ্ট করেছে। সেখানে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
ইএম বাইপাস, পূর্বঘাট-1, পূর্বঘাট- 2 , পূর্বঘাট-3 এবং পাটুলি এলাকার একটি জলাশয়ে বিহারী সমাজের মানুষ যাতে নির্বিঘ্নে ছট পুজো করতে পারেন তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই ব্যবস্থা কে স্বাগত জানিয়েছে বিহারী হিন্দী নিগরানি সংস্থা। প্রতিষ্ঠানের সভাপতি মনি প্রসাদ সিং বলেন, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে আমরা সম্মান করি। তাই রাজ্য সরকার রবীন্দ্রসরোবরের পরিবর্তে যে নতুন জলাশয়ে ছট পূজা করার ব্যবস্থা করেছে, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আদিগঙ্গা এবং মহানগরের অন্যান্য জলাশয়েও পবিত্রতার সঙ্গে ছট পুজো পালন করা হবে ।

Related articles

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...

ইবোলার জেরে দিল্লিতে স্থগিত চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

নিয়ন্ত্রণের বাইরে ইবোলা (Ebola Virus)! আফ্রিকায় নতুন করে মারাত্মক ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাসের প্রকোপ বাড়ছে। এর ফলেই নয়াদিল্লিতে আগামী...

সরকারি ক্রয়-পরিষেবা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে CVC বাধ্যতামূলক

সরকারি ক্রয় বা পরিষেবা গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের সমস্ত দফতরে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (CVC)-এর নির্দেশিকা...

ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) সঞ্চালনায় এই শোয়ের ছিল বিপুল জনপ্রিয়তা! কিন্তু ভাগ্যের পরিহাসে 'সহজ কথা' এতটাও...