Tuesday, June 23, 2026

গিরিশ পার্কে সোনার দোকানে চুরি, গ্রেফতার আরও ১

Date:

Share post:

গিরিশ পার্কে সোনার দোকান থেকে হীরে চুরির অপরাধে আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। হুগলি জেলার হরিপাল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের জেরায় অপরাধ কবুল করেছে অভিযুক্ত। অভিযুক্তের নাম শাকিল হোসেন। অভিযুক্তের বয়স ২৭ বছর। সোমবার সারারাত ধরে হরিপালের একাধিক জায়গায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ।

এর আগে অপর অভিযুক্ত মান্নান শেখকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ধৃতের কাছ থেকে ৯৭ টি হীরে খচিত নেকলেস উদ্ধার করা হয়। এর আগে কলকাতা পুলিশ জানিয়েছিল মান্নান শেখ যাকে বলাগর থেকে গ্রেফতার করা হয়েছিল, সেই ছিল এই কাণ্ডের মূল মাস্টারমাইন্ড। মূলত কলকাতার সোনার দোকান থেকে মূল্যবান সামগ্রী চুরি করে তা পাচার করত মুম্বাইয়ের জহুরি বাজারে। সেখান থেকেই মোটা টাকা রোজগার করত সে এবং তার দলবল। এই ঘটনায় আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...