Thursday, March 12, 2026

রাজ্যে পেনশন বাড়ল, জেনে নিন কোন স্ল্যাবে কত

Date:

Share post:

রাজ্য সরকারের অবসরপ্রাপ্তরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে কতটা সুবিধা পাবেন, তা পেনশন রোপার বিজ্ঞপ্তিতে জানানো হল মঙ্গলবার। ২০২০-র ১জানুয়ারি থেকে এই বর্ধিত পেনশন লাগু হবে। বর্তমান পেনশনভোগীরা মূল পেনশনের ২.৫৭ গুন বেশি পাবেন। অর্থাৎ মূল পেনশনকে ২.৫৭ দিয়ে গুন করলে নতুন মূল পেনশন পাওয়া যাবে। যদি কারওর পেনশন ১০০ টাকা হয় তবে নয়া সুপারিশে মিলবে ২৫৭টাকা ( ১০০x২.৫৭) পাবেন।এর থেকে বাদ যাবে কমিউট অংশ। অর্থাৎ পেনশন হবে ২৫৭-৪০=২১৭ টাকা। এর ফলে প্রায় সাত লক্ষ পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। নতুন সুপারিশে পেনশন হবে নূন্যতম ৮৫০০ টাকা। ফলে পুজোর মুখে খুশির হাওয়া পরিবারগুলিতে।

যেসব পেনশনভোগীদের বয়স ৮০-৮৫ বছরের মধ্যে তাঁরা পাবেন অতিরিক্ত ২০% পেনশন, ৮৫-৯০ যাঁদের বয়স তাঁরা পাবেন অতিরিক্ত ৩০%, ৯০-৯৫ যাঁদের বয়স তাঁরা পাবেন অতিরিক্ত ৪০%, ৯৫-১০০ যাঁদের বয়স, তাঁরা পাবেন অতিরিক্ত ৫০% পেনশন। আর শতায়ুরা মূল পেনশনের দ্বিগুন পাবেন। পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১ লক্ষ ৫০০ টাকা। পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা ২১হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৬০,৩০০টাকা। বাড়ছে গ্র‍্যাচুইটিও, ৬ লক্ষ টাকা থেকে বেড়ে হচ্ছে ১২ লক্ষ টাকা। ২০১৬-২০১৯ -এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা নেবেন তাঁরা ১২ লক্ষ টাকা গ্র‍্যাচুইটি পাবেন। এইসব কর্মীরা প্রাপ্য বর্ধিত অর্থও পাবেন।

spot_img

Related articles

বিহারে সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি

চূড়ান্ত গাফিলতির নিদর্শন! সরকারি চাকরি পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে পেয়ে হতভম্ব বিহারের এক যুবকের। রীতেশ কুমার...

ফাইনালের আগেই চিরঘুমের দেশে প্রিয় মানুষ, জার্সি গায়ে কর্তব্যে অবিচল ঈশান

ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 cricket world cup) জেতার পর থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের...

পররাষ্ট্র নীতি এখন সার্কাস! কেন্দ্রকে তীব্র কটাক্ষ তৃণমূলের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ! কেন্দ্রীয় সরকারের এটা নিয়ে সজাগ ছিল না? বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয়...

গ্যাস সঙ্কটে মন্দিরের ভোগে কাটছাঁট: দিঘার জগন্নাথ থেকে ইসকন-সর্বমঙ্গলা-একাধিক স্থানে প্রসাদে বদল

গ্যাসের (Gas) সঙ্কটের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বিভিন্ন ধর্মীয় স্থানেও। রাজ্যের একাধিক মন্দির (Temple) ও ধর্মীয়...