Thursday, March 12, 2026

গত কয়েক বছরে যা ঘটনা ঘটেছে, তা দেখলে গান্ধীজিও মর্মাহত হতেন, বললেন সোনিয়া

Date:

Share post:

বুধবার, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন উপলক্ষে মোদি সরকারকে তুলোধনা করলেন ইউপিএ-এর চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

এ দিন সোনিয়া বলেন, গত কয়েক বছরে যে ঘটনা ঘটে চলেছে, তা দেখলে গান্ধীজিও মর্মাহত হতেন।

কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সোনিয়া গান্ধী বলেন, যাঁরা মিথ্যের রাজনীতি করেন, তাঁরা গান্ধীর অহিংস মতার্দশ বুঝতে পারবেন না। সনিয়ার পাশাপাশি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীও বঢরাকেও মোদি সরকারের সমালোচনা করতে দেখা যায়। প্রিয়াঙ্কা বলেন, “সত্যের সন্ধান করাই ছিল গান্ধীর নির্দেশ। বিজেপি আগে সেই সত্যের সন্ধান করুক, পরে তাঁর সম্বন্ধে কথা বলা উচিত।”

প্রসঙ্গত, গান্ধীজির এই জন্ম সার্ধ শতবর্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে মোদি সরকার। স্বচ্ছ ভারত-প্ল্যাস্টিক মুক্ত ভারত তৈরিতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ করা হয়েছে। সচেতনতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীই। মহাত্মা গান্ধীর এই জন্ম বার্ষিকীকে সামনে রেখেই নানা প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। মোদি সরকারের এইরকম কর্মসূচিকে ‘মিথ্যেবাদীর রাজনীতি’ বলে কটাক্ষ করেন সোনিয়া।

spot_img

Related articles

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...

মুম্বইয়ের দূষণ নিয়ে সরব দীপিকা, নিশানায় প্রশাসন

গ্ল্যামার দুনিয়ার ইয়ুথ আইকন হলেও এবার সামাজিক সমস্যায় মুখ খুললেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বৃহস্পতিবার মুম্বইয়ের...

রান্নার গ্যাসের আকালে থমকে যাচ্ছে রেস্তোরাঁ, আয় কমছে গিগ ওয়ার্কারদেরও

দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের কারণে একের পর এক রেস্তোরাঁ সাময়িক বন্ধ হচ্ছে। মেট্রো শহরগুলোর নামি ফুড চেইনও মেনু...

LPG-র মূল্যবৃদ্ধি প্রতিবাদে সংসদে ঝড় তুলল তৃণমূল, হাঁড়ি-কড়াই নিয়ে অভিনব বিক্ষোভ

সারা দেশে রান্নার গ্যাসের হাহাকার  নিয়ে সংসদে ঝড় তুলল তৃণমূল (TMC)। বৃহস্পতিবার সকাল ১১টায় লোকসভায় অধিবেশন শুরুর পরে...