Friday, May 22, 2026

রাজীব কুমারের আগাম জামিন সুনিশ্চিত

Date:

Share post:

দীর্ঘদিন অন্তরালে থাকার পরে প্রকাশ্যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আগাম জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতেই পঞ্চমীর সকালে আলিপুর আদালতে যান। গত ১ অক্টোবর রাজীব কুমারের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই এই পদক্ষেপ। তবে, আপাতত তাঁর গ্রেফতারির সম্ভাবনা নেই। এদিকে, রাজীব কুমারকে আগাম জামিন দেওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার, সকালে সশরীরে আলিপুর আদালতে যান রাজীব। কারণ, হাইকোর্ট তাঁকে যে আগাম জামিন দিয়েছে, নিয়মানুযায়ী তা নিম্ন আদালতে নিশ্চিত করতে হয়। সেই কাজেই হাজির হন তিনি। পরনে আকাশি শার্ট, গাঢ় নীল রঙের প্যান্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আলিপুর আদালত থেকে দুই জামিনদারের মাধ্যমে আগাম জামিন নিশ্চিত করেন এডিজি সিআইডি।

ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত আদালত বন্ধ থাকবে। আগাম জামিন নিশ্চিত না হলে, লক্ষ্মীপুজোর পরে আগাম জামিনের শর্তপূরণ করতে হত। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে নিম্ন আদালত থেকে তা নিশ্চিত করতে এক মাস সময় দেওয়া হয়েছিল। আগাম জামিন পাওয়ার পরে এবার রাজীব কুমারের কাজে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল বলে মত বিশেষজ্ঞ মহলের। তবে, বৃহস্পতিবার, সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। কাজ মিটিয়েই বেরিয়ে যান।

আরও পড়ুন-পুজোর পরেই বঙ্গ-বিজেপির নতুন কমিটি, সবুজ সংকেত শাহের

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...