Monday, June 15, 2026

উঁচু পাঁচিলের মধ্যে উৎসবের আনন্দ

Date:

Share post:

জেল হয়েছে সংশোধনাগার। বন্দিরা হয়েছেন আবাসিক। তাই খোলা হাওয়া লেগেছে সংশোধনাগারের অন্দরেও। সেখানেই দুর্গাপুজো, নতুন জামা, পেট পুরে ভোগ। উৎসবের পাঁচদিন বাড়িতে না থেকেও দুর্গা পুজোর আনন্দ মাতেন বীরভূমের সিউড়ি জেলা সংশোধনাগার আবাসিকরা।

প্রায় দুই শতক আগে তৈরি হয় এই সংশোধনাগারটি। আর দুর্গাপুজো শুরু হয়েছিল সেই ইংরেজ আমলে। কয়েকজন স্বদেশী আন্দোলনকারীর হাত ধরে। অনেক বাধা পেরিয়ে সেই ধারা চলে আসছে। সংশোধনাগারের ভিতরেই প্যান্ডেল করে দুর্গাপুজা। সঙ্গে সুন্দর আলোকসজ্জা। এক সাজা প্রাপ্ত আসামী পুজো করেন। উপরিপাওনা বাউল গান থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর দুদিন বাউল গানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন আবাসিকরা। তাছাড়াও তাঁদের মধ্যেই ধুনুচি নাচ, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতায হবে। পিছিয়ে নেই মহিলা আবাসিকরাও। এবছর তাঁদের শঙ্খ বাজানো, উলুধ্বনি প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এই কদিন একটু বাড়তি নজর দেওয়া হয় খাবারের মেনুতে। সপ্তমীর দিন সকালে টিফিন দেওয়া হবে বোঁদে এবং মুড়ি। দুপুরে চিলি চিকেন, ফ্রাইড রাইস এবং রাতে ডিম, সবজি, ভাত। অষ্টমীর দিন সকালে লুচি এবং কুমড়োর তরকারি। দুপুরের গোবিন্দ ভোগ চালের খিচুড়ি, বেগুনি, সবজি এবং পায়েস। নবমীর দিন দুপুরে খাসির মাংস, ভাত, সবজি এবং দশমীর দিন দুপুরে মাছ, সবজি, ভাত, মিষ্টি দই, পাপড় থাকছে আবাসিকদের জন্য। এখন 610 জন পুরুষ এবং 40 জন মহিলা রয়েছেন সেখানে। তাঁদের মধ্যে 108 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও 42 জন সাজাপ্রাপ্ত বন্দি।
সিউড়ি সংশোধনাগারের ভিতরে পুজো শুরু হয় ইংরেজ আমলে। স্বাধীনতা সংগ্রামী শরৎকুমার মুখোপাধ্যায় স্বদেশী আন্দোলন করতে গিয়ে কারারুদ্ধ হয়ে সেখানে যান। তিনি তাঁর কয়েকজন সঙ্গীকে নিয়ে জেলের ভিতর পুজো শুরু করেন। ইতিমধ্যেই 1947 সালে স্বাধীনতার পরে সিউড়ি সংশোধনাগার থেকে মুক্তি পান স্বাধীনতা সংগ্রামীরা। আর সংশোধনাগারের ভিতরে সেই পুজো বন্ধ হয়ে যায়। মাঝেমধ্যে কয়েকবছর পুজো হলেও 2004 সাল থেকে ধারাবাহিকভাবে পুজো শুরু হয় যা আজও চলছে।
বীরভূম জেলা সিউড়ি সংশোধনাগারের জেলার আব্দুল্লাহ কামাল বলেন,” এই পুজো ক’দিন বাইরের পুজো থেকে কোন অংশে কম না।”

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...