Tuesday, May 26, 2026

ষষ্ঠীতে চলছে দার্জিলিং বনধ, তবে পাহাড়ে মজে পর্যটকরা

Date:

Share post:

ষষ্ঠীতে বনধের ডাক পাহাড়ে। যা নিয়ে পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকরা মনে করেছিলেন ভোগান্তিতে পড়বেন। কিন্তু না, বনধ চললেও পর্যটকরা আছেন নিরাপদেই। আজ, ষষ্ঠীর সকাল থেকে পাহাড়ে আসতে শুরু করেছেন বহু পর্যটক। তাঁদের কোনও সমস্যায় পড়তে হয়নি বলেই খবর। এনজেপি স্টেশন, দার্জিলিং মোড় ও বাগডোগরা বিমানবন্দর থেকে অন্যদিনের মতোই পাহাড়ে আসার গাড়ি মিলছে। পথে কোথাও বনধ সমর্থনকারীরা পর্যটকদের গাড়ি থামাচ্ছে না।

চা শ্রমিকদের পুজো বোনাসের দাবিতে আজ শুক্রবার, দার্জিলিং পাহাড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে মোর্চার বিনয় তামাংপন্থী সংগঠন-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির চা শ্রমিক ইউনিয়নের জয়েন্ট ফোরাম নেতৃত্ব। এদিন ভোর ৪টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত দার্জিলিং সদর, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, বিজনবাড়ি ও সোনাদা-সহ পাহাড়ের সমস্ত এলাকায় বাজারঘাট বন্ধ থাকবে।

বনধের জোরালো সমর্থনে দার্জিলিংয়ের চকবাজার-সহ পাহাড়ের সর্বত্র পোস্টারও পড়েছে। পাহাড়ের ৭৮টি চা বাগানের চা শ্রমিকরাও এই বনধকে সমর্থন জানিয়েছেন। দুধ, ওষুধের দোকান ও অ্যাম্বুল্যান্স সহ অন্যান্য জরুরি পরিষেবাকে অবশ্য বনধের আওতার বাইরে রাখা হয়েছে।

Related articles

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...