Tuesday, June 9, 2026

কলকাতায় এবার শতাধিক শারদীয়া বুকস্টল সিপিএমের

Date:

Share post:

দুর্গাপুজো উপলক্ষ্যে কলকাতায় এবার প্রায় 109 টি বুকস্টল করে জনসংযোগে নেমেছে সিপিএম। গোটা রাজ্যেই প্রতিবারের মত এবারও প্রগতিশীল ও মার্কসীয় সাহিত্যসম্ভার নিয়ে হাজির পার্টিকর্মীরা। বুধ, বৃহস্পতি, শুক্র তিনদিন ধরেই বুকস্টলের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব চলছে।

সিপিএম কলকাতা জেলা কমিটির উদ্যোগে শারদীয়া বুকস্টল খোলা হয়েছে কাশীপুর-বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো, চৌরঙ্গী, বেলেঘাটা, এন্টালি, ভবানীপুর, রাসবিহারী, কলকাতা বন্দর, মেটিয়াবুরুজ, কসবা, টালিগঞ্জ, যাদবপুর, বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা এলাকায়। সিপিএম জেলা সম্পাদক কল্লোল মজুমদারের বক্তব্য, ঘৃণ্য রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে মানুষের চিন্তন ও মননের শক্তিকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র ও রাজ্যের শাসকদল। এই চক্রান্তের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার প্রগতিশীল পুস্তক। মানুষের কাছে দেশ ও সমাজের বাস্তব অবস্থা তুলে ধরতেই শারদীয়া উৎসবে কলকাতা জুড়ে শতাধিক বুকস্টলের আয়োজন।

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...