Tuesday, June 9, 2026

অতি-বাম থেকে RSS, ভায়া সুভাষ-তৃণমূল, নবরূপে ‘মহাগুরু’ মিঠুন

Date:

Share post:

ছাত্রাবস্থায় চরমপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে অতি-বাম বা নকশাল। পুলিশের তাড়ায় ফেরার। সেখান থেকে সুভাষ চক্রবর্তী। সেখান থেকে তৃণমূলের সাংসদ। আর এবার ঘাসফুল থেকে নাগপুরে RSS- দফতরে পৌঁছে গেলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।

নাগপুরে RSS-এর সদর দফতরে হাজির হয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা হেডগেওয়ারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার মিঠুনের এই নয়া ‘রূপ’ নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন মিঠুন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সরাসরি রাজ্যসভায় পাঠিয়ে দেন। 2017-র আগস্টে তিনি ইস্তফা দেন সাংসদ পদ থেকে। সারদা আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ায় মিঠুনের। তাঁকে একাধিকবার জেরা করে ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
সেই মিঠুন এবার ধীর পদক্ষেপে পৌঁছে গেলে RSS-দফতরে। অদূর ভবিষ্যতে হয়তো তাঁকে বিজেপি-সাংসদ হিসেবেও দেখা যেতে পারে।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...