Saturday, February 28, 2026

পুজোবার্ষিকীর নয়া যুগ, “eঅঞ্জলি” প্রকাশ করলেন ব্রাত্য

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এখন বিশ্ব বাংলা সংবাদ-এর ই-পুজোসংখ্যা “eঅঞ্জলি”। মহাষষ্ঠীর দুপুরে ল্যাপটপ থেকে বিশ্বব্যাপী পাঠকপাঠিকাদের জন্য বাংলার প্রথম সম্পূর্ণ ডিজিটাল পুজোবার্ষিকী উদ্বোধন করলেন মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু। তিনি বলেন,” এক অভিনব উদ্যোগ। ডিজিটাল দুনিয়ায় শারদসাহিত্যে বিপ্লব আনল এই eঅঞ্জলি। আজকের যুগে সম্পাদকীয়, সাহিত্য আর প্রযুক্তির এক বিস্ময়কর মেলবন্ধন আনল এই ই-বই।” ব্রাত্য ল্যাপটপের পর্দায় এই পুজোসংখ্যা খুঁটিয়ে দেখেন। পর্দাতেই পাতা ওল্টানো যাচ্ছে। প্রচ্ছদ পেরিয়ে সূচিতে পৌঁছতেই ঢাকের আওয়াজ। প্রবন্ধ, উপন্যাস, কবিতা, গল্প ছাড়াও গানের অ্যালবাম। বিশ্ব বাংলা সংবাদ সম্পাদক অভিজিৎ ঘোষ, প্রযুক্তি টিম লিডার আজরা খান উপস্থিত ছিলেন। তাঁরা সম্বর্ধিত করেন ব্রাত্যকে। এদিন দুপুর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ই-অঞ্জলি।

আরও পড়ুন-আগামী বছর পুজোয় বড় চমক!

spot_img

Related articles

যোগীরাজ্যে অগ্নিকাণ্ড, মৈনপুরীতে ভস্মীভূত ক্লিনিক- গুদাম!

শনিবার সকালে উত্তরপ্রদেশের মৈনপুরীতে অগ্নিকাণ্ড (Mainpuri Fire Incident)। সকাল ৬টা নাগাদ একটি বাড়ির একতলায় আচমকাই আগুন ধরে যায়।...

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই...

কাজে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে মৃত্যু ৪ চা-শ্রমিকের

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভয়াবহ পথদুর্ঘটনা (Alipurduar road accident)। হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি...

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...