Tuesday, June 16, 2026

মহানবমীতেও রাজ্যপালের মুখে সীমা লঙ্ঘনের কথা

Date:

Share post:

নিজের সীমা থাকা উচিত প্রত্যেক মানুষের। সবার ধর্ম নিজের কাজ করা। শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপুজোয় গিয়ে এই মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে সপরিবারে প্রতিমা দর্শন করেন তিনি। তারপর বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে প্রাতঃরাশ করেন। প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন,”প্রত্যেক মানুষের একটাই ধর্ম। এখানে এসে আমি যা দেখলাম তাতে আমি অভিভূত। এই কথা আমি ভুলবো না।” রাজ্যপালের মতে, প্রত্যেকেরই একটা লক্ষ্মণরেখা থাকে যেটা তিনি নিজেও কোনদিন লঙ্ঘন করেন না। তিনি বলেন, “আমি সবাইকে হাতজোড় করে বিনীত আবেদন করছি যে কেউ লক্ষ্মণরেখা পার করবেন না।” একমনে সবাই মিলে কাজ করলে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সেরা হবে বলে আশা প্রকাশ করেন জগদীপ ধনকড়।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...