Friday, May 8, 2026

নবমীর রাতে তৃণমূল নেতাকে গুলি করে খুন

Date:

Share post:

 

নবমীর রাতে অঘটন। গুলি করে খুন তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। কুরবান শাহ নামে ওই তৃণমূল নেতাকে পার্টি অফিসে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

নবমীর রাতে, পাঁশকুড়ার মাইসোরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ। সেখানে আরও কয়েকজন বসেছিলেন। অভিযোগ, রাত ১০টা নাগাদ জনা সাতেক দুষ্কৃতী বাইকে চড়ে গিয়ে কুরবানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রায় ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুরবানের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...