Wednesday, March 18, 2026

যাঁরা ছিলেন লালবাজারের অন্দরে

Date:

Share post:

সারাবাংলা যখন মেতেছিল দুর্গোৎসবের আনন্দে, তখন তাঁরা ডিউটি করেছেন রাতদিন- সাতদিন। কারণ তখন তাদের কাঁধে ছিল গুরুদায়িত্ব। এটা যে তাঁদের বার্ষিক পরীক্ষা। কাদের কথা বলছি? কলকাতা পুলিশের কর্মীরা। দুর্গাপুজোর ভিড় সামলানোটা যাঁদের কাছে অ্যানুয়াল পরীক্ষা। আর সেই পরীক্ষায় রীতিমতো সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাঁরা। তবে যাঁদেরকে রাস্তাঘাটে কর্তব্যরত অবস্থায় দেখা গিয়েছে, তাঁরা ছাড়াও আরও অনেকে ছিলেন নেপথ্যে। ছিলেন লালবাজারের অন্দরে। সেখানে কন্ট্রোল রুমে বসে কোথায়, কখন যানজটে অসুবিধা হচ্ছে সবকিছুই নজর রাখছিলেন তাঁরা। সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল সেই অনুযায়ী। এবার সহকর্মীদের সেই ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করল করল কলকাতা পুলিশ। জানাল, “পুজোর দিনগুলোয় রাস্তায় দেখেছেন আমাদের, ভিড় নিয়ন্ত্রণ এবং যানবাহন সচল রাখার সাধ্যমতো চেষ্টায়। যাঁদের দেখেননি, যাঁরা ছিলেন নেপথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায়” লালবাজারের কন্ট্রোল রুম এবং ট্র্যাফিক কন্ট্রোল রুমের সদস্যরা সর্বক্ষণ নজর রেখেছিলেন। মহানগরের কোথায়, কখন কতটা ভিড় হচ্ছে, কখন গাড়ির চাপ বেশি। রাস্তায় যাঁরা ডিউটিতে ছিলেন, তাঁদের সঙ্গে সমন্বয়ের কাজটা করেছেন লালবাজারের কন্ট্রোল রুমের সদস্যরা। ছবি পোস্ট করে তাঁদের কাজকে কুর্নিশ জানাল কলকাতা পুলিশ।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...