Wednesday, May 6, 2026

বিশ্বভারতীর হাই সিকিউরিটি জোন থেকে চন্দন গাছ চুরির চেষ্টা! তারপর?

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফের চন্দন গাছ চুরির চেষ্টা। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি সংলগ্ন এলাকা থেকে একটি চন্দন গাছ কেটে নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা। বিশ্বভারতীর নিরাপত্তা কর্মীরা ধাওয়া করলে গাছটি ফেলে দিয়েই উধাও হয়ে যায় চোরের দল।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বিশ্বভারতীর সবচেয়ে হাই সিকিউরিটি জোন, রবীন্দ্র ভবন থেকেই চুরি গিয়েছিল দুটি চন্দন গাছ। বিশ্বভারতীর রবীন্দ্রভবন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যশালী ভবন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা খাতে কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার। এরপরও কীভাবে চন্দন গাছ চুরি হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরো ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। সেই রিপোর্ট হাতে আসার পরই তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...