Wednesday, May 6, 2026

শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন উপত্যকার ৩ নেতা

Date:

Share post:

পর্যটকদের জন্য উপত্যকায় যাওয়ার অনুমতির দিনই শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন কাশ্মীরের ৩ নেতা। প্রায় আড়াই মাস পরে বৃহস্পতিবার ওই তিনজনকে মুক্তি দিচ্ছে জম্মু-কাশ্মীর প্রশাসন। ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই রাজ্যের সব রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করা হয়।

তাঁদের মধ্যে থেকে ইয়ার মীর, নূর মহম্মদ, সোয়াইব লোনকে এদিন মুক্তি দেওয়া হচ্ছে। ইয়ার মীর রফিবাদ বিধানসভার পিডিপি বিধায়ক, নূর মহম্মদ ন্যাশনাল কনফারেন্সের কর্মী। সোয়াইব লোন প্রাক্তন কংগ্রেস নেতা। তাঁরা শান্তি ও শৃঙ্খলাভঙ্গের মতো কোনও কাজ করবেন না বলে মুচলেকা দিয়েই মুক্তি পাবেন।

২১ সেপ্টেম্বর মুক্তি পান পিপিলস কনফারেন্সের নেতা ইমরান আনসারি ও সৈয়দ আখুন। স্বাস্থ্যের কারণেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই পর্যটকদের উপত্যকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। খুলেছে স্কুল-কলেজও।

আরও পড়ুন-মোদি-মামলায় রাহুল সুরাটে

 

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...