Wednesday, May 6, 2026

বিজেপির সুরে সুর মেলালেন নিরুপম

Date:

Share post:

দুই রাজ্যে বিধানসভা ভোটের আগে অন্তর্দলীয় কোন্দলে জেরবার কংগ্রেস। প্রকাশ্যে হাইকম্যান্ডের বিরোধিতা করছেন অনেকে। প্রবীণ ও নবীন লবির বিরোধও মাত্রাছাড়া। এর মধ্যেই স্পর্শকাতর রাফালে শস্ত্রপূজা ইস্যুতে দলের উল্টো গাইলেন মহারাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। ফ্রান্স সফরে রাফাল হস্তান্তরের সময় নারকেল, লেবু, ফুল চড়িয়ে এবং ওঁ লিখে শস্ত্রপূজা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপরেই প্রতিরক্ষায় গেরুয়াকরণের অভিযোগ তুলে বিজেপিকে বেঁধে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র ও সাংসদরা শস্ত্রপূজাকে সস্তা চমক বলেন। অথচ দলের লাইনের বিপরীতে গিয়ে সঞ্জয় নিরুপম বলেন, শস্ত্রপূজার রেওয়াজ বহু পুরনো। কোনও প্রথাকে এভাবে সস্তা চমক বলা ঠিক নয়।

কিছুদিন আগে এই নিরুপমই মহারাষ্ট্র বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিট বন্টনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সরব হন। প্রতিবাদে দলের প্রচারে অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন। তারপর এখন শস্ত্রপূজা ইস্যুতে তাঁর মুখে উল্টো সুর শুনে তাঁর দলবদলের জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন-রাফালের ছবি প্রকাশ বায়ুসেনার, লেজের গায়ে কেন লেখা ‘আর. বি.’?

 

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...