Site Logo

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

EBBS Desk·
শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

[caption id="attachment_240164" align="alignnone" width="100"] অভিজিৎ ঘোষ[/caption]

Sponsored

Sranchi In Article

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister) থাকলেও তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হবে অন্তত দুজন ডেপুটি অর্থাৎ উপমুখ্যমন্ত্রীকে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) মুখ্যমন্ত্রী হচ্ছেন একথা নতুন নয়। প্রশ্ন হচ্ছে, শুভেন্দুর দুই ডেপুটি (Deputy Chief Minister) কে হবেন?

প্রথম ডেপুটি হওয়ার লক্ষ্যে এগিয়ে রয়েছেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। শিক্ষিত, সুবক্তা, মার্জিত লেখনীতে একটি মহলে স্বপনের সমাদর আছে। লড়াই দ্বিতীয় ডেপুটি কে হবেন সে নিয়ে। দ্বিতীয় ডেপুটি যে একজন মহিলা বিধায়কই হচ্ছেন তা নিশ্চিত। এক্ষেত্রে লড়াই অগ্নিমিত্রা পাল (Agnimita Paul) এবং সাবিত্রী বর্মনের (Sabitri Barman) মধ্যে। শিল্পাঞ্চল থেকে দাপিয়ে দ্বিতীয়বার জিতেছেন অগ্নিমিত্রা। বিগত ৫ বছরে বিজেপির লড়াইয়ের অন্যতম মুখ, ফ্যাশন ডিজাইনার এবং শুভেন্দুর ঘনিষ্ঠ। ফলে পাল্লা তাঁর দিকে ভারী। কিন্তু দল তার ভারসাম্য রক্ষার জন্য তফশিলি উপজাতি মহিলা বিধায়ককে সামনে নিয়ে আসার কথাও ভাবছে। সাবিত্রী বর্মন হলে একদিকে যেমন তফশিলী উপজাতিভুক্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় থাকছে, তেমনই উত্তরের প্রতিনিধিত্বের দাবিও একসঙ্গে মিটিয়ে দিচ্ছেন সাবিত্রী। প্রাথমিকভাবে ভাবনায় শুভেন্দুর সঙ্গে এই তিনজনের দু'জনকে ভাবা হচ্ছে।

আরও পড়ুন : পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

তবে এর বাইরেও কয়েকটি নাম রয়েছে, অন্য কোনও সমীকরণে তাঁদের ভাগ্যেও শিকে ছিঁড়ে যেতে পারে। বিজেপির রাজ্যগুলির মতোই বাংলাতেও যে মুখ্যমন্ত্রী (Chief Minister) এবং দুই উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) নিয়ে মন্ত্রিসভা (cabinet) হতে চলেছে তা অনেকটাই পরিষ্কার। সিদ্ধান্ত নেবেন অমিত শাহ। তিনি আবার শেষ মুহূর্তে অনেক হিসেব উল্টেপাল্টেও দেন।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →