Friday, May 1, 2026

বিরাট ব্যাটে যথার্থ সঙ্গত রাহানে-জাদেজার, ধাক্কা ঊমেশ-শামির

Date:

Share post:

ব্যাটে বলে পুণেতে বিরাট রাজত্ব। পর্যুদস্ত প্রোটিয়রা। পাহাড় প্রমাণ রান ৪ উইকেটে ৬০১। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়ল ডুপ্লেসির দল। ঊমেশ আর শামির ঝোড়ো বোলিংয়ের জেরে দিনের শেষে তারা ৩ উইকেট হারিয়ে ৩৩ রান।

দ্বিতীয় দিনের খেলা শুরু হল যখন, তখন বিরাট ৬৩ রানে এবং রাহানে ১৭ রানে ব্যাট করছিলেন। কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়ে ইনিংস গড়লেন বিরাট আর রাহানে। যখন মনে হচ্ছিল রাহানে বড় রানের দিকে এগোচ্ছেন। ঠিক তখনই ৫৯ রানের মাথায় ফিরলেন তিনি। তার আগে একবার রান আউট হতে হতে বেঁচে যান রাহানে। কোহলির সঙ্গে যোগ দেন জাদেজা। রান তোলার গতিও বাড়তে থাকে। জাদেজা ৮টি চার, দুটি ছক্কা দিয়ে ইনিংস সাজান। অন্যদিকে কোহলি ডবল করে ফেলেছেন। দ্রুত রান উঠতে থাকে। কিছুটা আগেই হয়তো কোহলি ডিক্লেয়ার করতেন। শুধু অপেক্ষা করছিলেন জাদেজার সেঞ্চুরির জন্যে। কিন্তু তুলে মারতে গিয়ে ৯১ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার করলেন কোহলি। অধিনায়ক তখন নিজে ২৫৪ রানে অপরাজিত। একবার চান্স দেওয়া ছাড়া কোহলির ইনিংস ছিল কার্যত কপি বুক। ৩৩৬ বলের ইনিংস সাজালেন ৩৩টি চার আর দুটি ছক্কা দিয়ে। ব্যাট করতে নেমে ভারতের দুই পেস ব্যাটারির ধাক্কায় কুপোকাত দক্ষিণ আফ্রিকা। প্রায় এক বছর পর টেস্টে ফিরে ঊমেশ শুরুতেই ভয়ঙ্কর। প্রথম ওভারেই শূন্য রানে মাক্রমকে ফেরালেন ঊমেশ। পরের ওভারেই ঊমেশ ফেরালেন এডগারকে। শামি ফেরালেন টেম্বা বাভুমাকে। শামির বলে ড্রুমও প্যাভেলিয়নের পথ দেখতেন, যদি না স্লিপে মায়াঙ্ক তার ক্যাচ ফেলতেন। দেখার বিষয়, কালই প্রোটিয়রা ইনিংস ডিফিটের মুখোমুখি হয়, না চতুর্থ দিন গড়াবে ম্যাচ।

Related articles

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই...

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের...

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে...

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...