Saturday, March 21, 2026

বেহাল টালা ব্রিজ, রাজ্যের অনুরোধে অতিরিক্ত মেট্রো ও চক্ররেল

Date:

Share post:

টালা ব্রিজের উপর যান চলাচলের নিয়ন্ত্রণের কারনে, রবিবার, ১৪ অক্টোবর থেকে অতিরিক্ত মেট্রো ট্রেন চলবে। একই কারনে অতিরিক্ত চক্ররেলে ইএমইউ লোকালও চলবে।

টালা ব্রিজের পরিস্থিতির কারনে, রাজ্য মেট্রো আর চক্ররেলের সঙ্গে যোগাযোগ করে। পরিষেবা বৃদ্ধি নিয়ে কথা হয়। মুখ্যসচিব কথা বলেন রেল কর্তাদের সঙ্গে। তারপরই মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবারের মধ্যে ২৮৪টির বদলে চলবে ২৮৮টি ট্রেন। নোয়াপাড়া-দমদমের মধ্যে ১১১টি ট্রেন, শনিবার ২৩৬টি ট্রেন চলবে।ওই দিন নোয়াপাড়া-দমদমের মধ্যে ৯৯টি ট্রেন চলবে। রবিবারের পরিষেবা অপরিবর্তিত থাকছে। চক্ররেলে বিবাদি বাগ বারাকপুরের মধ্যে ৩ জোড়া অতিরিক্ত ইএমইউ লোকাল চালাবে পূর্ব রেল।

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...