Friday, May 22, 2026

রানাঘাটে খুন, নিহতের রাজনৈতিক পরিচয় নিয়ে দড়ি টানাটানি

Date:

Share post:

নদিয়ার রানাঘাটে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে রানাঘাট ১ নম্বর ব্লকের হবিবপুর পঞ্চায়েতের কলাইঘাট এলাকায়। মৃতের নাম হরলাল দেবনাথ।

জানা গিয়েছে, গত রাতে নিজের দোকানের সামনে হরলালবাবুকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন – কেন খুঁড়িয়ে হাঁটছিলেন বন্ধুপ্রকাশের পরিচিত শৌভিক?

এদিকে মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি। বিজেপির দাবি, ওই ব্যক্তি তাদের সক্রিয় কর্মী। এই খুনের পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তৃণমূলের পাল্টা দাবি, নিহত ব্যক্তি তাদের দলের কর্মী। যদিও মৃতের পরিজনদের দাবি, হরলালবাবু কোনও রাজনৈতিক দলেরই সদস্য ছিলেন না।

আরও পড়ুন – রাজ্যের সঙ্গে চুক্তি চায় রেল মন্ত্রক

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...