Friday, May 1, 2026

দুর্গোৎসবকে ‘হেরিটেজ’ তকমা দেওয়া হোক, চাইছে রাজ্য

Date:

Share post:

দুর্গাপুজো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক মহামিলন। বনেদি বাড়ির ঐতিহ্যই হোক বা থিমের লড়াই – এই কয়েকটা দিন সবাই মেতে ওঠেন নির্ভেজাল আনন্দে। বাংলার এই উৎসবকে হেরিটেজ তকমা দেওয়া হোক চাইছে রাজ্য সরকার। সেই কারণে দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে ইউনেস্কোর প্রতিনিধিদলের জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই প্রেজেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে পর্যটন দফতর।

আরও পড়ুন – মান্নান কার্নিভালে যাওয়ায় বেদম চটে কংগ্রেস কর্মীরা

‘হেরিটেজ তকমা’ দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে এই দলের সদস্যরা দু’দিন ধরে মহানগর পরিদর্শন করেছেন। ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করছেন। রাজ্যে এই বৈঠকটির আয়োজক পর্যটন দফতর।

দুর্গাপুজো ছাড়াও আরও তিনটি বিষয় নিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হচ্ছে। কলকাতার অফিস পাড়া, কলেজ স্ট্রিট ও শোভাবাজার রাজবাড়ি এবং প্রাচীন টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর – এই তিনটির জন্যও হেরিটেজ তকমা চাইছে সরকার।

                                                           ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – কার্নিভালের মঞ্চে বিক্রম, জল্পনা

Related articles

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...