Friday, May 22, 2026

ফের গ্রেনেড হামলা উপত্যকায়

Date:

Share post:

ফের গ্রেনেড হামলা উপত্যকায়। শনিবার, বেলা দুটো নাগাদ শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। ঘটনায় জখম হয়েছেন ১ মহিলা সহ পাঁচজন। শ্রীনগরের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
অনন্তনাগের পরে শ্রীনগরে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। গোটা এলাকায় নিরাপত্তায় আরও বাড়ানো হয়েছে। শ্রীনগর হাইওয়েতেও সতর্কতা জারি।

উপত্যকায় গত এক মাসে দু’বার গ্রেনেড হামলা। ৫ অক্টোবর অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। রাস্তাতে পড়ে ফেটে যায় সেটি। এর জেরে স্প্লিনটার ছিটকে জখম হন ট্রাফিক পুলিশ, সাংবাদিক সহ পথ চলতি মানুষ।

অনন্তনাগকে জঙ্গিরা তাদের ‘সেফ জোন’ বানাতে চাইছে বলে খবর জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে। জঙ্গিরা এলাকায় অস্থায়ী ঘাঁটি গড়েছে বলেও খবর। এ দিনের হামলা সেই আশঙ্কাকেই উসকে দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন – উপত্যাকায় পিছিয়ে গেল পোস্ট-পেড মোবাইল চালুর দিন

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...