Wednesday, May 13, 2026

প্রোটিয়দের বিরুদ্ধে বিরাট জয়, সিরিজ জিতে নয়া রেকর্ড

Date:

Share post:

প্রত্যাশিত ছিল। খালি প্রশ্ন ছিল কোন সময়ে। ঘড়ির কাঁটায় ঠিক তিনটে। জাদেজার বলে প্লাম্ব এলবি প্রোটিয়দের শেষ ব্যাটসম্যান মহারাজ। ইনিংস শেষ ১৮৯ রানে। এক ইনিংস আর ১৩৭ রানে জিতল বিরাট বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়। সিরিজ দখল ভারতের। এবং সিরিজ থেকে ভারতের প্রাপ্তি অবশ্যই ঋদ্ধিমান সাহা, অশ্বিন এবং ঊমেশ।

পুণে টেস্ট অবশ্যই মনে রাখবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জীবনের সর্বোচ্চ রান শুধু করলেন তাই নয়, একের পর এক রেকর্ড করেছেন। তাঁর ২৫৪ রান আর মায়াঙ্কের সেঞ্চুরি ভারতকে ৬০১ রানের পাহাড়ে নিয়ে যায়। মায়াঙ্ক পেলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ আর স্বাভাবিকভাবেই বিরাট ম্যান অফ দ্য ম্যাচ। একদিকে বিরাট রানের চাপ, অন্যদিকে ভারতের পেস আর স্পিনের মিশ্রণ সামলাতে পারেনি ডুপ্লেসিরা। প্রথম ইনিংস গতকাল ২৭৫ রানে শেষ হওয়ার পর আজ সকালে বিরাট প্রোটিওদের ফলো অন করান। শুরুতেই ধাক্কা। তারপর এলগার কিছুটা প্রতিরোধ তৈরি করে ৪৮ করেন। ফিল্যান্ডার ৩৭। ঊমেশ আর জাদেজা নিলেন ৩টি করে উইকেট। শামি ২টি, ১টি করে ঈশান্ত আর কুলদীপ। ধোনির শহরে ১৯ তারিখ থেকে তৃতীয় টেস্ট। ৩-০ কী দেখা যাচ্ছে?

আরও পড়ুন-ফলো অনে নেমেও শুরুতে বিপর্যয় প্রোটিয়দের

 

Related articles

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...