Wednesday, April 29, 2026

কোয়েস-ইস্টবেঙ্গল সম্পর্ক ছিন্ন এখন সময়ের অপেক্ষা

Date:

Share post:

শান্তিপূর্ণ উপায়ে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে কোয়েস। ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠকে একথা জানিয়ে দিলেন কোয়েস গ্রুপের সিইও সুব্রত নাগ। কোয়েসের তরফে বৈঠকে ছিলেন সুব্রত নাগ। ইস্টবেঙ্গলের পক্ষে ছিলেন দেবব্রত সরকার ও সৈকত গঙ্গোপাধ্যায়।

বৈঠক শুরু হতেই সুব্রত নাগ ইস্টবেঙ্গল কর্তাদের জানান, কোনও সমস্যা তৈরি না করে দু’পক্ষের ‘গোল্ডেন হ্যান্ডশেক’ হওয়াই ভাল।
কোয়েসের এই ঘোষণার পর ধরেই নেওয়া যায়, তারা আর ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই বিচ্ছেদের কাগজপত্র দু’পক্ষই তৈরি করবে। তারপর চূড়ান্ত হবে ঘোষনা। ওদিকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও কার্যত মেনে নিয়েছেন এই বিচ্ছেদ।
কোয়েস কর্তাদের ধন্যবাদ জানিয়ে দেবব্রত বলেছেন, “কোয়েস যেদিন ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিল, তখন ক্লাব সমস্যায় ছিল। কোয়েস সাহায্য না করলে অসুবিধা হত।” একইসঙ্গে ইস্টবেঙ্গলের তরফে কোয়েসকে বলা হয়েছে, যখন তারা সরেই যাচ্ছে, তখন মরশুমের আর্থিক বকেয়া ক্লাবকে মিটিয়ে দিক।” এই মরশুমের বাকি সময়টা হয়তো কোয়েস থাকবে, তবে কোয়েস যে পরের মরশুমে আর ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে না, তা একরকম চূড়ান্তই হয়ে গিয়েছে।

Related articles

লড়াই ইভিএমে: উত্তরপাড়া থেকে আরামবাগ সৌজন্য বজায় রাখল TMC-CPIM

প্রচারের সৌজন্য বজায় থাকল ভোটের দিনও। বুধবার, উত্তরপাড়া (Uttarpara) থেকে আরামবাগ (Arambag) বিধানসভা কেন্দ্রে বিরোধীদলের প্রার্থীদের দেখে সৌজন্য...

CRPF-এর নির্লজ্জ হামলা! হাওড়ায় বাহিনীর ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

একাধিক বুথে নিরাপত্তার নামে যে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে হয়রান করছে, তার নজির দ্বিতীয় দফার নির্বাচনে একাধিকবার দেখেছে...

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...