Thursday, June 11, 2026

ভোটের মুখে নাম বদলের প্রস্তাব বিধাননগর পুরনিগমের

Date:

Share post:

ভোটের মুখে নাম বদলের প্রস্তাব বিধাননগর পুর নিগমের। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি মিলেছে বলে খবর। পুরসভায় প্রস্তাব পাস হবে আগামী পুর অধিবেশনেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সংশোধনী আনার জন্য বিধানসভায় যথাযথ পদক্ষেপ করতে চলেছেন। প্রস্তাবিত নতুন নাম বিধাননগর-রাজারহাট পুরনিগম করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রশ্ন হচ্ছে মেয়াদ শেষ হওয়ার প্রায় শেষ বেলায় কেন নাম বদলের কথা মনে পড়ল? মূলত এই প্রস্তাব এসেছে সিপিএম ছুট ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের তরফ থেকে। বছর চারেক আগে বিধাননগর পুরসভার সঙ্গে রাজারহাট-গোপালপুর পুরসভা আর মহিষবাথান পঞ্চায়েত অঞ্চলের সংযুক্তিকরণ হয়। কিন্তু নাম বিধাননগরই থেকে যায়। রাজারহাটের নাম উপেক্ষিতই ছিল। বিরোধীরা এর পিছনে রাজনীতির অন্য অঙ্ক দেখছেন। তার কারন, পুর পরিষেবা নিয়ে রাজারহাটের নাগরিকদের গুরুতর অভিযোগ রয়েছে। তার জের গত লোকসভা ভোটেও পড়ে। রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রায় ৮০০ ভোটে পিছিয়ে ছিল। নাম বদলে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা কতখানি সফল হবে তা পুর ভোটেই পরিস্কার হয়ে যাবে।

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...