Wednesday, April 29, 2026

কোজাগরীর আরাধনায় স্বর্ণচুড়িতে সেজে উঠেছেন ‘শ্রীময়ী’

Date:

Share post:

আর পাঁচজনের মতো কোজাগরীর আরাধনায় মেতে উঠেছেন ‘শ্রীময়ী’ অর্থাৎ ইন্দ্রানী হালদার। সোম থেকে রবি টেলিভিশনের পর্দায় সন্ধ্যেবেলায় ঘরে পৌঁছে যান যেই ‘শ্রীময়ী’, সেই ‘শ্রীময়ী’ বাস্তবে কোজাগরীর আরাধনায় মেতে উঠেছেন।

মা লক্ষ্মীর শাড়ির সঙ্গে মানিয়ে নিজেও লাল রঙের শাড়িতে সেজেছেন ইন্দ্রানী হালদার। কাজের ব্যস্ততার মধ্যে লক্ষ্মী পুজোর আয়োজন কীভাবে করলেন এই প্রশ্ন করা হলে সকলের প্রিয় মামণিদি বলেন, ‘আমি ছিলাম না। দেশের বাইরে ছিলাম। মাত্র দু’ঘণ্টার মধ্যে সমস্ত আয়োজন করেছি। প্রথমে ভেবেছিলাম, ছোট করে করব। তারপর যারা প্রতি বছর আসে, তারা আসবে বলায় ভাবলাম যে, না করব যখন একটু বড় করেই করি। সবই মায়ের ইচ্ছা। মায়ের আশীর্বাদ আছে বলেই আমি কম সময়ের মধ্যে সবটা করে উঠতে পেরেছি।’

তবে এখানেই শেষ নয়। এই বক্তব্যের পাশাপাশি সকলের আদরের ‘শ্রীময়ী’-র ‘এসো-মা-লক্ষ্মী’ গানে মেতে ওঠে অভিনেত্রীর বাড়ি। লুচি, ছোলার ডাল, খিচুড়ি, বিভিন্ন ধরনের মিষ্টি ভোগ হিসেবে সাজিয়ে দেয়া হয়। সব মিলিয়ে কোজাগরীর আরাধনায় অভিনেত্রী ইন্দ্রানী হালদারের বাড়ি একেবারে জমজমাট হয়ে উঠেছিল, তা বলাই যায়।

ছবি- প্রকাশ পাইন

Related articles

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...

ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী...

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...