Friday, June 12, 2026

প্ল্যাস্টিক খাওয়া ব্যাকটিরিয়ার খোঁজ পেলেন ভারতের বিজ্ঞানীরা!

Date:

Share post:

প্ল্যাস্টিক বর্জ্যের সমস্যা নিয়ে যখন বিশ্বজুড়ে বেসামাল অবস্থা, তখন আশার আলো দেখালেন ভারতের কয়েকজন বিজ্ঞানী। অন্যান্য পচনশীল বস্তুর মতই প্ল্যাস্টিককে বাগে আনতে পারা এক ধরনের ব্যাকটিরিয়ার খোঁজ পাওয়া গিয়েছে।

উত্তরপ্রদেশের শিব নাদর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিশেষ ব্যাকটিরিয়ার খোঁজ দিয়েছেন। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি অ্যাডভান্সেস পত্রিকায় এই গবেষণার বিষয়বস্তু প্রকাশিত হয়েছে। গবেষক দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচা প্রিয়দর্শিনী জানিয়েছেন, আমাদের গবেষণায় পাওয়া তথ্যে স্পষ্ট, প্লাস্টিকের রাসায়নিক গঠন ভাঙতে সক্ষম এগজিগুয়োব্যাকটিরিয়াম। ভবিষ্যতে প্লাস্টিক দূষণ রুখতে এদের ব্যবহার করা যেতে পারে। জলাজমিতে এই ব্যাকটিরয়া বেশি পাওয়া যায়।

গবেষকদের মতে, একটি প্লাস্টিকের কাঁটাচামচ পচেগলে মাটিতে মিশতে কমপক্ষে সাড়ে চারশো বছর সময় লাগবে। এই কারণেই প্লাস্টিক বর্জ্য এখন গোটা দুনিয়ার মাথাব্যথার কারণ। সেখানে এই গবেষণায় উঠে এসেছে, এই ব্যাকটিরিয়ার দুটি প্রজাতি পলিস্টাইরিনকে পচিয়ে মাটিতে মিশিয়ে দিতে পারে। অদূর ভবিষ্যতে হয়ত এই ব্যাকটিরিয়াই বিশ্বে প্লাস্টিক বর্জ্য মোকাবিলার হাতিয়ার হতে চলেছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...