Sunday, March 1, 2026

ঘরের মাঠেই বিপত্তি! বিজেপির আর্থিক নীতিকে দুষলেন খোদ নির্মলার স্বামী

Date:

Share post:

“দেশে অর্থনৈতিক সংকটের পরিস্থিতি চলছে। অথচ কেন্দ্রীয় সরকার তা মানতে চাইছে না।” ঠিক এই ভাষাতেই কেন্দ্রের অর্থনৈতিক নীতির সমালোচনা করলেন অর্থনীতিবিদ পরকাল প্রভাকর। বর্তমান সরকারের আর্থিক নীতির সমালোচক প্রভাকরের অন্য একটি পরিচয়ও আছে। তিনি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী।

অর্থনীতিবিদ পরকাল প্রভাকর এক সংবাদপত্রে প্রকাশিত কলামে লিখেছেন, সমস্যা স্বীকারের অনীহাই পরিস্থিতিকে জটিল করছে। বিজেপি পুঁজিবাদের পক্ষে বললেও কার্যক্ষেত্রে মুক্ত বাজারের কাঠামোকে কাজে লাগায়নি। নিজস্ব আর্থিক নীতিও তৈরি করেনি। আর্থিক গতি শ্লথ, বৃদ্ধির হার ছ’বছরে তলানিতে, ছোট শিল্পের ঋণে খরা, রপ্তানিতে ধাক্কা, 45 বছরে সর্বোচ্চ বেকারি, সবমিলিয়ে উদ্বেগজনক অবস্থা। প্রভাকরের কটাক্ষ, নেহরুর সমাজতান্ত্রিক ভাবনা নিয়ে সমালোচনা না করে সরকার বরং নরসীমা রাও-মনমোহন সিংয়ের অর্থনৈতিক মডেল অনুসরণ করুক।

অর্থনীতিবিদ হিসাবেই সরকারের আর্থিক নীতির কড়া সমালোচনা করেছেন নির্মলার স্বামী। কিন্তু তাঁর পারিবারিক পরিচয়ই এই ঘটনায় রাজনীতির রঙ লাগিয়েছে। আসরে নেমে পড়েছে কংগ্রেস। তাদের বক্তব্য, নির্মলার যুক্তি বিশ্বাস করেন না তাঁর স্বামীই। স্পষ্ট বোঝা যাচ্ছে আর্থিক নীতির ক্ষেত্রে দেউলিয়া অবস্থা বিজেপির।

যদিও বিজেপি শিবিরের বক্তব্য, নির্মলা সীতারমন ও তাঁর স্বামী বরাবরই আলাদা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। খোদ বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, দম্পতিদের পৃথক মতামত থাকতেই পারে।

আরও পড়ুন-নারদ মামলায় মির্জার জামিনের শুনানি শেষ, অপেক্ষা রায়দানের

 

spot_img

Related articles

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...