Tuesday, May 5, 2026

গোলাপের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হবে মহারাজকে

Date:

Share post:

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই শহরে পা রাখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের মসনদে মহারাজের রাজ চলবে, এমনটা ঘোষণা হওয়ার পর প্রথম শহরে ফিরছেন মহারাজ। ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য মুম্বই থেকে বিমানে রওনা হয়ে গিয়েছেন সৌরভ। বিকেল পাঁচটা নাগাদ তাঁর কলকাতা বিমানবন্দরে পা রাখার কথা। সকলের প্রিয় ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে মহসমারোহে অভ্যর্থনা জানানোর জন্য সেজে উঠছে সিএবি।

বাইশ গজ থেকে অবসর নেওয়ার পর প্রশাসক হিসেবে সমানভাবে সফল হয়েছেন সৌরভ। পরবর্তীকালে তাঁকে সিএবির সভাপতি হতেও দেখা গিয়েছে। আর এখন ভারতীয় ক্রিকেটের শীর্ষস্থানে বসতে চলেছেন তিনি। তাই ঘরের ছেলেকে সাদরে অভ্যর্থনা জানাতে সকাল থেকেই সাজো সাজো রব সিএবিতে।

আরও পড়ুন – নয়া বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে সিএবিতে

জানা গিয়েছে, সিএবির মূল গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। রাখা হয়েছে সৌরভের পাঁচ-ছ’টি কাট-আউট। যেই কাট-আউটে মহারাজের বিভিন্ন সময়ের যাত্রাপথকে তুলে ধরা হবে। এর পাশাপাশি নয়া বোর্ড প্রেসিডেন্টকে গোলাপের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হবে বলেও খবর। এমনকি দ্দশ পাউন্ডের একটি কেক আনা হয়েছে, যা কাটবেন সৌরভ। আর সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থাও রাখা হয়েছে। নকুর থেকে আনা হয়েছে দুশো-তিনশো মিষ্টি। সব মিলিয়ে একেবারে সাজো সাজো রব সিএবিতে, তা বলাই যায়।

আরও পড়ুন – সৌরভকে অভিনন্দন শিলিগুড়ির মেয়রের

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...