Wednesday, June 3, 2026

ব্যাঙ্কে বিপুল অঙ্কের টাকা থাকা সত্ত্বেও তুলতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পিএমসি ব্যাঙ্ক গ্রাহক! কেন জানেন?

Date:

Share post:

ব্যাঙ্কে রয়েছে বিপুল অঙ্কের টাকা। তাও তুলতে পারলেন না পিএমসি ব্যাঙ্ক গ্রাহক। অবশেষে সেই টাকা তুলতে না পেরে সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পিএমসি ব্যাঙ্কের এক গ্রাহক।

পিএমসি ব্যাঙ্কের চারটি অ্যাকাউন্টে মোট ৮০ লাখ টাকা জমা ছিল সঞ্জয়ের। পঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক দুর্ণীতির বিরুদ্ধে সোমবার এক প্রতিবাদ আন্দোলোনে যোগ দেন সঞ্জয় গুলাটি নামে ওই গ্রাহক। ৪,৫০০ কোটি টাকার ওই দুর্ণীতি প্রকাশ্যে আসার পর ব্যাঙ্ক থেকে টাকা তোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানায়, ৬ মাসে মাত্র ২৫০০০ টাকা তোলা যাবে। সোমবার অবশ্য সেই সীমা বাড়িয়ে ৪০,০০০ টাকা করা হয়েছে।

সঞ্জয়ের পরিবারের দাবি, সঞ্জয় গুলাটির ব্যাঙ্কে মোট ৮০ লাখ টাকা জমা ছিল। কিন্তু পিএমসি ব্যাঙ্কের দুর্নীতি প্রকাশ্যে আসার পর চিন্তায় পড়ে যান সঞ্জয়। তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী। ছেলের চিকিৎসার জন্য টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েন তিনি।

আরও পড়ুন-বন্ধ ২০১, নাজেহাল নিত্যযাত্রীরা

 

Related articles

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...