Tuesday, June 16, 2026

চ্যালেঞ্জ নিতে তৈরি, কলকাতায় নেমেই পুরনো মেজাজে সৌরভ

Date:

Share post:

বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে কলকাতায় পা দিয়েই বাংলার মহারাজ বললেন, দারুন লাগছে। একটা নতুন দায়িত্ব। দায়িত্ব পালনের চেষ্টা করব।

সৌরভপ্রেমী আর অসংখ্য ক্যামেরার ঝলকানির মাঝে সৌরভ দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন ঠিক বিকেল ৫.১৭ মিনিটে। বললেন, আমাদের টিমটায় প্রত্যেকেই কম বয়সী। আমি ৪৬, জয় ৩১। অরুণেরও কম বয়স। রয়েছেন মিস্টার ভাটিয়া। সব মিলিয়ে নতুন টিম। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।

প্রথম টার্গেট ফার্স্ট ক্লাস ক্রিকেটের খোল নলচে বদলে দেওয়া। আমরা শুধু উপরের দিকে তাকাতে অভ্যস্ত। আমরা এবার গ্রাউন্ডে ফিরব। হ্যাঁ, আমরা পাল্টে দেব। কথায় সেই চেনা সৌরভের আত্মবিশ্বাস।

টিম কোহলি নিয়ে বললেন, ওরা চ্যাম্পিয়নের মতো খেলছে। হ্যাঁ ওঁরা বড় টুর্নামেন্ট হয়তো জেতেনি। কিন্তু ওঁরা জেতার ক্ষমতা রাখে। আমার বিশ্বাস পরের টি-২০ বিশ্বকাপই হয়তো জিতবে।

আরও পড়ুন-অভিজিতের নোবেল জয়ে বাঙালি হিসাবে গর্বিত : সৌরভ

 

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...