Thursday, March 19, 2026

স্মরণীয় ম্যাচে বাংলাদেশের প্রশংসায় ভারতের বিশ্বকাপের কোচ

Date:

Share post:

চোখে চশমা, এদিক ওদিক হেলে দুলে হাঁটুনি দেখলে আপনার মনে হতেই পারে উনি সময় যেন ভাবছেন কিছু চিন্তা করছেন ! ভারতের ক্রোয়েশিয়ার কোচ ইগর স্টিমাচের মধ্যে একটা প্রফেসরসুলভ ভাব আছে। না শুধু চশমা আর ভাবুক দৃষ্টির জন্য নয়, দক্ষিণ এশিয়ান ফুটবলের মানদণ্ডে তাঁকে প্রফেসর বলাই যায়—যখন শুনবেন তাঁর অধীনেই ২০১৪ বিশ্বকাপে খেলেছিল ক্রোয়েশিয়া।

আর ভারতের এই কোচই ম্যাচের পর বাংলাদেশকে জানালেন অভিনন্দন । বাংলাদেশ যে তাঁর মন জয় করে নিয়েছে তা এক কথাই স্বীকার করে নিয়েছেন তিনি। বলেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। খুবই রোমাঞ্চকর একটি ম্যাচ ছিল। এটাই ফুটবলের সৌন্দর্য। আমি অতীতে বহু বড় ম্যাচে মাঠে ছিলাম। কিন্তু এই ম্যাচটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’

তবে ড্র নয় , ভারতের জয় পাওনা ছিল বলে মনে করেন ভারতীয় কোচ, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা পুরো ম্যাচে দাপট দেখিয়েছি। অনেক সুযোগ তৈরি করেছি। যে গোলটা হজম করেছি তা কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই এ গোল হজম করাটা মানতে পারছি না। ’ তবে ম্যাচে বাংলাদেশও যে দুটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়ে দুর্ভাগ্যের শিকার, সেটিও মেনে নিয়েছেন স্টিমাচ।

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...