Wednesday, March 4, 2026

কলকাতা বিমানবন্দর কতটা প্রস্তুত, মহড়ায় দেখবে সুখোই

Date:

Share post:

কলকাতা-অণ্ডালে এবং চীন সীমান্তে এবার ভারতীয় বায়ুসেনার বড়সড় মহড়া শুরু হতে চলেছে। দু’দফায় এই মহড়া হবে। যে মহড়ার অঙ্গ হিসেবে গতকাল বুধবার বিকেলে কলকাতা বিমানবন্দরে বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান সুখোই-৩০ এসে পৌঁছেছে। তিনটি সুখোই কলকাতায় এসেছে বলে ফোর্ট উইলিয়াম সূত্রে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার এই মহড়া শুরু হতে চলেছে।

বায়ুসেনা সূত্রে খবর, এদিন কলকাতা বিমানবন্দরে এই মহড়া প্রায় ঘণ্টা দুই থেকে আড়াই চলবে। কলকাতা ছাড়াও ডিমাপুর, ইম্ফল ও গুয়াহাটিতেও এই মহড়া চলবে। ১৯ অক্টোবর পর্যন্ত ওই মহড়া চলবে। দ্বিতীয় ধাপে মহড়া হবে দুর্গাপুরের অণ্ডাল এবং অরুণাচলের পাসিঘাট বিমানবন্দরে। যা হবে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। বায়ুসেনার এক কর্তা জানিয়েছেন, ছ’টি অসামরিক বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-প্রমোশন অন হুইল: এবার সিনেমার প্রচার আস্ত ট্রেন!

spot_img

Related articles

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...