Thursday, June 18, 2026

বিরাট-শাস্ত্রীর মেসেজ এখনও ঢোকেনি মহারাজের মোবাইলে!

Date:

Share post:

বর্তমান এবং অতীতের বহু ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন। কিন্তু বিরাট কোহলি কিংবা রবি শাস্ত্রীর মেসেজ তাঁর মোবাইলে এখনও আসেনি। বাংলার মহারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসার পর এটাই আপাতত খবর। যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়ির বড় কর্তার মতোই তিনি ভারতীয় ক্রিকেটের খোল নলচে বদলের ভাবনায় মত্ত।

প্রথম কাজ, ধোনিকে নিয়ে বিরাট কোহলিরা কী ভাবছেন, তা জানতে চাওয়া। এ ব্যাপারে তিনি ধোনির পাশাপাশি বিরাট-শাস্ত্রীর সঙ্গেও আলোচনায় বসবেন।সরকারিভাবে দায়িত্ব পাওয়ার আগেই মানসিকভাবে কাজ শুরু করে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৩শে দায়িত্ব নেওয়ার পর ২৪শেই বিরাটের সঙ্গে বসবেন বাংলার মহারাজ। তার আগে অবশ্য এক প্রস্থ নির্বাচকদের সঙ্গে কথা হবে। তারপর ধোনির সঙ্গে। আর শাস্ত্রীর সঙ্গে? তাঁকে কোচ করেছে তো অ্যাডভাইসারি কমিটি। সেই কমিটি নিয়েই তো প্রশ্ন উঠে গিয়েছে! সৌরভ নিশ্চিত নন। তবে শাস্ত্রীর প্যান্ডোরা বক্স খুলে এখনই নিজেকে বিতর্কে আনতে রাজি নন বুঝিয়ে দিয়েছেন মহারাজ। এক্ষেত্রে আইন, আইনের পথেই চলবে।

নয়া বোর্ড প্রেসিডেন্ট টেস্টের পাশাপাশি টি-২০ ম্যাচকে গুরুত্ব দিতে চাইছেন। ট্রফি জিততে সেরা দল নির্বাচনের পক্ষে। তবে দিনের শেষে ক্রিকেটাররাই তাঁর কাছে প্রাধান্য পাবেন।

আরও পড়ুন-কলকাতা বিমানবন্দর কতটা প্রস্তুত, মহড়ায় দেখবে সুখোই

 

Related articles

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...