Tuesday, March 31, 2026

বেনজির! যাদবপুরে কোর্ট বৈঠক করতে এলেন রাজ্যপাল

Date:

Share post:

বেনজির। এই প্রথম কোনও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের বৈঠকে যোগ দিতে এলেন। বাবুল সুপ্রিয়র ঘটনার পর ফের যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকর। বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে তিনি সভপতিত্ব করছেন। সকাল এগারোটায় সস্ত্রীক ঢুকে পড়েন রাজ্যপাল। নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। গতকাল উপাচার্য সুরঞ্জন দাস তিন ছাত্র সংসদের প্রতিনিধিকে ডেকে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটানোর নির্দেশ দেন। তবে ছাত্র সংগঠন রাজ্যপালকে একটি ডেপুটেশন দিতে চায়। মূলত ১৯ সেপ্টেম্বরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা চাইবে তারা। শিক্ষক সংগঠন জুটাও আবেদন করেছে শান্তি বজায় রাখার জন্য। বৈঠকে ডিএসসি-ডিলিট প্রাপকদের নাম চূড়ান্ত করা হবে। এ বছর সমাবর্তনে সাম্মানিক ডিলিট দেওয়া হবে কবি শঙখ ঘোষ ও প্রাক্তন বিদেশ সচিব সলমন হায়দরকে। সাম্মানিক ডিএসসি দেওয়া হবে আইএসআইয়ের অধিকর্তা সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও বিজ্ঞানী সিএনআর রাওকে। দেখার বিষয় এ নিয়ে রাজ্যপাল কোনও প্রশ্ন তোলেন কিনা।

আরও পড়ুন – রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ! চটে লাল রাজ্য

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...