Friday, May 1, 2026

ফৌজি-তৎপরতায় INX-মামলায় চার্জশিট চিদম্বরমকে, রয়েছে আরও 13 নাম

Date:

Share post:

অস্বাভাবিক দ্রততায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে CBI চার্জশিট পেশ করলো। চার্জশিটে মোট 14 জনের নাম আছে। চিদম্বরম ছাড়াও ওই চার্জশিটে রয়েছে কার্তি চিদম্বরম, পিটার মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নাম।
2007 সালে INX- মিডিয়া 300 কোটি টাকার বিদেশি বিনিয়োগ বা FDI পেয়েছিলো। FDI গ্রহণের অনুমোদন দিয়েছিলো FIPB, ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড। কিন্তু অভিযোগ ওঠে, ওই বিনিয়োগ FDI-এর বিধি মেনে হয়নি। একইসঙ্গে অভিযোগ ওঠে, মাত্র 4.62 কোটি টাকার বিনিয়োগের অনুমোদন পেলেও INX মিডিয়া শেয়ার বিক্রি করে 305 কোটি টাকা বাজার থেকে তুবেছিলো। এই কাজ যখন হয় তখন দেশের অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। 2017 সালের 15 মে CBI এই আর্থিক লেনদেন অসঙ্গতির অভিযোগে FIR দায়ের করে। INX মিডিয়ার মালিক ছিলেন পিটার মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। 21 আগস্ট CBI চিদম্বরমকে গ্রেফতার করে। গত বুধবার পর্যন্ত CBI হেফাজতেই ছিলেন তিনি। বুধবার দিল্লি আদালতের নির্দেশে তাঁকে 14 দিনের জন্যে ED হেফাজতে পাঠানো হয়।

আরও পড়ুন – বিতর্ক ও ভোটাভুটির পর যাদবপুরের ডিলিট-ডিএসসি তালিকা মেনে নিলেন রাজ্যপাল

Related articles

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...