Friday, February 6, 2026

আফগানিস্তানের মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত কমপক্ষে ৬২, আহত শতাধিক

Date:

Share post:

ভয়ঙ্কর, মর্মান্তিক বিশেষণগুলো যেন এক্ষেত্রে কম পড়ে যায়। শুক্রবার অর্থাৎ পবিত্র জুমাবারে আফগানিস্তানে মসজিদের ভেতরে একাধিক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। আমাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার জুমার নামাজের সময় নানগারহার প্রদেশের হাসকা মিনা জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মসজিদটির ছাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

আফগানিস্তানে হিংসা অসহনীয় মাত্রায় পৌঁছেছে, জাতি সংঘের এমন বক্তব্যের একদিন পরেই এমন ঘটনা ঘটল। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, বেশ কিছু বোমা মসজিদের ভেতরে রাখা হয়েছিল। আর সেসব বোমাই বিস্ফোরণ হয়েছে।

নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করে প্রাদেশিক কাউন্সিলর সোহরাব কাদেরি বলেন, বোমা বিস্ফোরণের পর ছাদের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার কাজ করে স্থানীয় মানুষ।
এই ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী মালিক বলেন, ‘মসজিদটি ধ্বংসস্তূপ হয়ে গেছে। এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী তিনি।

প্রেসিডেন্টের বাসভবনের মুখপাত্র সাদিক সিদ্দিকি এই ঘটনাকে আত্মঘাতী বোমা হামলা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তালিবান এবং তাদের সমর্থকেরা নামাজের সময় নিরীহ মানুষের ওপর জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তালিবানের মুখপাত্র সুহেল শাহিন। এদিকে, স্থানীয় পুলিশের আধিকারিক মুবারেজ আটল বলেন, নিহত সবাই পুণ্যার্থী ছিলেন।

এখনো পর্যন্ত এই ঘটনার কেউ দায় স্বীকার করেনি। তবে ওই প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তানে ‘নজিরবিহীন’ ভাবে সাধারন মানুষ নিহত অথবা আহত হয়েছেন।

জাতিসংঘের প্রতিবেদনের তথ্য মতে, গত তিন মাসে আফগানিস্তানে বিভিন্ন হিংসাত্মক ঘটনার জেরে নিহত ও আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ।

spot_img

Related articles

বৈভবদের দাপটে ব্রিটিশ দর্পচূর্ণ, যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

আইসিসি যুব বিশ্বকাপ জয় ভারতের। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ফাইনালের নায়ক বৈভব সূর্য বংশী। টসে জিতে...

‘পেটে ভাত নেই’! এবার ইউনূস বিরোধী আন্দোলনে তোলপাড় বাংলাদেশ

ফের উত্তাল বাংলাদেশ! তবে বিক্ষোভ এবার ইউনূস বিরোধী। সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন আর আগেই বৃহস্পতিবার সকালেই দেশের অন্তবর্তী...

৬৬ ওয়ার্ডের হাওড়া, পুরসভার সীমানা বাড়াতে বিধানসভায় আসছে নয়া বিল 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া পুরসভার সীমানা ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির পথে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য...

‘৫০০ মহিলা নিখোঁজ’-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের

সিনেমা হিট করতে আতঙ্কের সৃষ্টি! সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি ৩' (Mardari 3) ছবি রিলিজ করেছে। আর তা হিট...