Sunday, June 14, 2026

বন্ধ টালা ব্রিজ, এবার বিকল্প অটো-জল পথের সন্ধান দিলেন পরিবহন মন্ত্রী

Date:

Share post:

টালা ব্রিজ সংস্কারের জন্য বন্ধ। তবে যাত্রী পরিষেবা ঠিক রাখতে বিকল্প বাস রুটের ব্যবস্থা আগেই করা হয়েছিল। এবার চালু করা হচ্ছে বিকল্প অটো রুট। ২০টি বিকল্প অটো রুট চিহ্নিত করতে চলেছে রাজ্য প্রশাসন। আরজি কর হাসপাতাল থেকে ডানলপ পর্যন্ত এই ২০টি রুট চিহ্নিত করবে রাজ্য পরিবহন দপ্তর। এছাড়া জল পথেও বিকল্প খোঁজার চেষ্টা করছে পরিবহন দপ্তর। শুক্রবার এমনটাই জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

টালা ব্রিজ-র বিকল্প রুট সম্পর্কে পরিবহন মন্ত্রী বলেন, “টালা ব্রিজ বন্ধ রাখলেও যাত্রী পরিষেবা যাতে সঠিকভাবে দেওয়া যায় সে ব্যাপারে রাজ্য সরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে। পুজোর সময় বাড়তি বাস নামানো হয়েছিল। কালিপুজোতে আরও অতিরিক্ত বাস নামানো হবে। ফেরি সার্ভিস আরও বাড়ানো হবে। প্রয়োজনে জলপথে আরও বেশি বিকল্প খোঁজা হবে। ইতিমধ্যেই বেশ কিছু জলপথ চিহ্নিত করা হয়েছে।”

উল্লেখ্য, টালা ব্রিজ বন্ধের দরুন রাজ্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই ৩৪ সিটের অতিরিক্ত ২৮টি বাস নামানো হয়েছে বিকল্প রুটে। ১০০টি ২৪ সিটের সাটেল নামানো হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে অতিরিক্ত চারটি মেট্রো চালানোর ব্যবস্থা করা হয়েছে। আরও ৬টি মেট্রোরেল চালানোর পরিকল্পনা চলছে। যাত্রী পরিষেবা সম্পর্কে এদিন এমনই জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...