Sunday, June 14, 2026

বিজেপিকে ঠেকাতে সব দলকে নিয়ে যৌথ মঞ্চ গড়ার পক্ষে সওয়ালও ইয়েচুরির

Date:

Share post:

বিজেপিকে প্রতিহত করতে সব দলকে নিয়ে যৌথ মঞ্চ গড়ার পক্ষে সওয়াল করলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “দেশে এখন অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এখানেই থেমে থাকেনি সীতারাম ইয়েচুরি। বিজেপি দেশকে হিন্দুরাষ্ট্র করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ইয়েচুরি। তিনি বলেন, “দেশে এক সময় জরুরি অবস্থা জারি হয়েছিল। কিন্তু সেই সময় পার্লামেন্টের সম্মতিতে জরুরি অবস্থা জারি হয়। কিন্তু বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনও কিছুকেই তোয়াক্কা করছে না। সংবিধান পরিপন্থী কাজকর্ম করছে দিল্লির বিজেপি সরকার।”

পাশাপাশি রাজ্য কমিটির বৈঠকের শেষে পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেসের যৌথ কর্মসূচি গ্রহণের পক্ষেই এদিন সহমত পোষণ করেন তিনি। “কমন মিনিমাম প্রোগ্রাম”র ভিত্তিতে একসঙ্গে যৌথ কর্মসূচি নেওয়া যেতে পারে বলে তার বক্তব্যে উঠে আসে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...