Wednesday, May 6, 2026

ওদের জীবন হোক ম্যাজিকের মতো অভিনব

Date:

Share post:

সাধারনত, উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বা কলেজের ছাত্র-ছাত্রীদের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ বা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হতে দেখা যায়। কিন্তু সেই স্বাভাবিক ছন্দে এক নতুন ছন্দের বীজ পুঁতল স্কটিশ চার্চ কলিজিয়েট প্রাইমারি স্কুলের খুদেরা। তবে শুধু খুদেরাই নয়, এই কর্মকাণ্ডে সমানভাবে জড়িত স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রদের অভিভাবকরাও। এক অভিনব ম্যাজিক শোয়ের মাধ্যমে ওই খুদেদের জীবন যেন ম্যাজিকের মতোই সুন্দর হয়, সেই বার্তা দিয়েছে স্কটিশ চার্চ কলিজিয়েট প্রাইমারি স্কুল।

অনুষ্ঠানের শুরুটা সংর্ধনা ও নাচে-গানে ভরপুর হলেও এদিনের অন্যতম মূল আকর্ষণ ছিল ম্যাজিক শো। টেলিভিশন খ্যাত এস কুমারের জাদুতে আনন্দে আত্মহারা হয়েছিল খুদেরা। তবে শুধু ওদের কথা বললেও ভুল বলা হবে। ওদের পাশাপাশি খুদেদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারাও এস কুমারের ম্যাজিকে মোহিত হয়ে ওঠেন।

আরও পড়ুন – শিক্ষা যে কেবলমাত্র পুঁথিগত নয় বোঝাল স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের খুদে ছাত্ররা

এই অন্যষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিভাস সানিয়েল বলেন, ‘এই উদ্যোগটা বাচ্চাদের অভিভাবকরাই নিয়েছে। আমি আজ এখানে অতিথি মাত্র। ওদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আশা করব, ওদের জীবনও যেন এমন ম্যাজিক্যাল হয়ে ওঠে।’

এই অভিনব প্রয়াস সম্পর্কে স্কুলের আধিকারিক দীপঙ্কর দাস বলেন, ‘এখনও পর্যন্ত কোনও স্কুল এমন প্রয়াস এর আগে নেয়নি। আমরাই এই উদ্যোগ নিলাম। আসলে এটা সেই অর্থে কোনও সংবর্ধনা অনুষ্ঠান নয়, এটা ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কের সেতুবন্ধনের এক প্রয়াস বলতেও পারেন। ওদের এই মলীন হাসিটাই আমাদের প্রাপ্তি।’ সব মিলিয়ে শনিবাসরীয় স্কটিশ চার্চ কলিজিয়েট প্রাইমারি স্কুলের আবহ ছিল ম্যাজিক্যাল, তা বলাই যায়।

আরও পড়ুন – নাট্যপরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়কে দুই দিনের পুলিশ হেফাজত দিল শিয়ালদহ আদালত

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...