Tuesday, May 26, 2026

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি, ইডেনে দ্বিতীয় টেস্ট

Date:

Share post:

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। একটানা ম্যাচ খেলার জন্য তাকে বিশ্রাম দিচ্ছে বিসিসিআই। চলতি বছরের মার্চ মাস থেকে একটানা ম্যাচ খেলছেন ভারতীয় অধিনায়ক। তাই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলির বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময় মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ফলে কোহলির জায়গায় টি-টোয়েন্টিতে ভারতকে কে নেতৃত্ব দেবেন সেটি জানা যাবে ২৪ অক্টোবর। ওই দিনই ভারতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। ২টি টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ভারতে আসবে আগামী ৩০ অক্টোবর।

কোহলির বিশ্রাম নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, ‘টানা খেলছে বিরাট। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে তাই বিশ্রাম দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজ (গত মার্চে), আইপিএল, বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা খেলা কোহলির সত্যিই একটা বিশ্রাম দরকার। খেলোয়াড়দের ওয়ার্ক লোড নিয়ে চিন্তাভাবনা আমাদের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে যারা তিন ধরণের সংস্করণেই খেলে। আমরা খেলোয়াড়দের সুস্থ ও সতেজ থাকার বিষয়টি নিশ্চিত করতে চাই। যাতে তিন সংস্করণেই টিম ইন্ডিয়া শীর্ষে থাকতে পারে।’

তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও কোহলি টেস্ট সিরিজে থাকবেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ভারতীয় অধিনায়ক কোনো ম্যাচ হাতছাড়া করতে চান না।

ভারত-বাংলাদেশ ক্রীড়াসূচি:

৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লি

৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট

১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর

১৪-১৮ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর

২২-২৬ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, কলকাতা

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...