Tuesday, June 16, 2026

সুনীলকে ব্যাঙ্গ করে পোস্ট করায় ফেসবুক পেজ ব্লক বাংলাদেশ অধিনায়কের

Date:

Share post:

2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে বাংলাদেশের কাছে হার বাঁচাতে পারলেও জয়ের মুখ দেখতে পারেনি ভারত। সুনীলদেব জয় না পাওয়ায় ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে রয়েছে বিষাদের সুর। আর এরই মাঝে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া ভারত অধিমায়ক সুনীল ছেত্রীকে ব্যাঙ্গ করে বসলেন। আর তার জেরে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ অধিনায়কের ফেসবুক পেজ।

জামাল সুনীলকে ব্যঙ্গ করে একটি পোস্টে লিখেছেন, ‘কোচ বলেছিলেন, সুনীলকে দেখে রাখতে। আমি সেই মতো ওকে দেখেই রেখেছি।’ বাংলাদেশ অধিনায়কের এই পোস্টে বেজায় চটেছে ভারতীয় ফুটবল সমর্থকরা। বিশেষত সুনীল ভক্তদের রোষের মুখে পড়েছেন জামাল। আর তাই তারা জামালের পোস্টকে বারবার রিপোর্ট করেছেন ও তাতে ফেসবুক থেকে জামালের পেজ ব্লক করে দিয়েছে।

যদিও বাংলাদেশ অধিনায়ক দাবি করেছেন যে, ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁরা জানিয়েছেন যে, আগামী দু-তিন দিনের মধ্যে খুলে যাবে তাঁর ফেসবুক পেজ।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...