Sunday, March 22, 2026

কাকে আড়াল করতে চাইছে প্রিন্স?

Date:

Share post:

নিজেই খুন করেছে? না কি সঙ্গে আরও কেউ ছিল? প্রিন্সকে হেফাজতে নিয়ে এখন এটাই জানতে চাইছে পুলিশ। দেবাঞ্জন দাস হত্যা মামলায় মূল অভিযুক্ত প্রিন্স সিংকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাকপুরের বিশেষ আদালত। রবিবার হাসপাতালে মেডিক্যাল টেস্টের পর, তাকে আদালতে তোলা হলে এই নির্দেশ দেন বিচারক।
শনিবারই আত্মীয়র বাড়ির খাটেরতলা থেকে প্রিন্সকে ধরে পুলিশ। গত কয়েক দিন বজবজের ওই বাড়িতেই গা ঢাকা দিয়েছিল দেবাঞ্জন খুনের মূল অভিযুক্ত। শুক্রবার, ধরা পড়ে এই ঘটনায় অপর অভিযুক্ত বিশাল মারু। তাকে জিজ্ঞাসাবাদ করেই প্রিন্সের সন্ধান পায় পুলিশ। খুনের পর দমদম মতিঝিলে এই বিশালের আত্মীয়র ফ্ল্যাটে কয়েকদিন ছিল প্রিন্স। সেখান থেকে চলে যায় বজবজে এক দাদার বাড়ি। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, রাতভর জেরার পরে নিজের দোষ কবুল করেছে প্রিন্স। জানিয়েছে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে টানাপোড়েনের জেরেই দেবাঞ্জনের সঙ্গে সেই রাতে কথা কাটাকাটি হয় তার। রাগের বশেই গুলি করে সে। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনায় কাউকে আড়াল করতে চাইছে প্রিন্স। কে সে? অভিযুক্তকে হেফাজতে নিয়ে এখন সেই বিষয়ে তদন্ত করতে চাইছে পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন-লাইনচ্যুত ডাউন দিল্লি–হাওড়া কালকা মেল, তারপর যা হল

 

Related articles

ছিঁড়ল ওভারহেডের তার: ছুটির দিনে ব্যাহত হাওড়ায় রেল পরিষেবা

রবিবার সকাল থেকেই ভোগান্তি যাত্রীদের। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত...

অম্বর রায় টুর্নামেন্টে দুরন্ত ছন্দে মার্লিন গ্রুপের ওয়াইএসসিই কলকাতা ক্লাব প্যাভিলিয়ন

সিএবি (CAB) আয়োজিত অম্বর রায় অনূর্ধ্ব ১৩ টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স ওয়াইএসসিই (YSCE) কলকাতা ক্লাব প্যাভিলিয়নের। বর্তমানে মার্লিন গ্রুপের...

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...