Tuesday, June 23, 2026

ইঞ্জিন ছাড়াই ছুটল মালগাড়ি!

Date:

Share post:

কিছুদিন আগেই চালক ছাড়া গাড়ি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সচিন তেন্ডুলকর। তিনি লিখেছিলেন চালক ছাড়াই ছুটছে গাড়ি। এদিন তার থেকেও অদ্ভুত দৃশ্য দেখল বীরভূম, ইঞ্জিন ছাড়াই ছুটল মালগাড়ি।

বীরভূমের রাজগ্রাম স্টেশনের কিছুটা দূরেই রয়েছে গোপালপুর পাথর শিল্পাঞ্চল। সেখানেই মালবাহী রেক পাথর লোড করার জন্য দাঁড়িয়ে থাকে। রবিবার, পাথর লোড করার সময় হঠাৎ ইঞ্জিন ছাড়াই ৫টি বগি ছুটতে শুরু করে। রেল লাইন অনেকটা ঢালু হওয়ায় ৫টি বগি গড়িয়ে রাজগ্রাম স্টেশনের দিকে চলে যায় প্রায় ১০ কিলোমিটার। এই লাইনটি জনবসতিপূর্ণ এলাকায় মধ্যে দিয়েই যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বগিগুলি লাইনচ্যুত হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যেহেতু এই লাইনটা শুধুমাত্র পাথর শিল্পাঞ্চল থেকে পাথর আনার কাজেই ব্যবহার হয়, তাই এড়ানো গিয়েছে বড়োসড়ো দুর্ঘটনা। এই ঘটনার পর রাজগ্রাম স্টেশনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। রাজগ্রাম স্টেশনের কাছাকাছি গিয়ে বগিগুলি গতি হারালে দাঁড়িয়ে পড়ে। তবে কী কারণে এই ঘটনা, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

আরও পড়ুন-ট্রেনের কনফার্ম টিকিটের জন্য আর অপেক্ষা নয়

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...