Friday, June 26, 2026

কলকাতা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে অজানা কথা বলবে ‘দি অ্যানার্কি’

Date:

Share post:

স্বাধীনতার আগে ব্রিটিশ সাম্রাজ্যে ব্রিটিশদের দাপট বা বলা ভাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রায় সকলেরই জানা। ইতিহাসের পাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দৌরাত্ম্য লেখা আছে। কীভাবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যে কলকাতায় নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, বা বলা ভাল প্রায় দু’শো বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যের কাহিনি নিজের লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন বিশিষ্ট লেখক উইলিয়াম ড্যালরিম্পল। ‘দি অ্যানার্কি ‘, এই বইয়ের মাধ্যমে তিনি তাঁর বিশ্লেষণমূলক ভাবনা তুলে ধরেছেন।

কলকাতায় আরবানার উদ্যোগে এই বইটি প্রকাশিত হয়ে গেল রবিবার। আরবানা হলে উইলিলয়ামের এই বই প্রকাশ অনুষ্ঠান ঘিরে দেখা দিয়েছিল এক উৎসবের মেজাজ। উপস্থিত ছিলেন আরবানার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট দেবযানী মুখোপাধ্যায়।

নিজের বই তিলোত্তমার বুকে প্রকাশ করতে পেরে খুশি লেখক উইলিয়াম। তিনি বলেন, ‘কলকাতা আমার ভীষণ প্রিয় জায়গা। বিগত কুড়ি বছর ধরে আমি এই বিষয়ে রিসার্চ করেছি। তারই ফল ‘দ্য অ্যানারকি’। আশা করব, আমার আগের বইগুলোর মতো এই বই সকলের মন ছুঁয়ে যাবে।’ সব মিলিয়ে জমে উঠেছিল এই বই প্রকাশ অনুষ্ঠান, তা  বলাই যায়।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...