Thursday, June 25, 2026

দু’শোর গণ্ডি পেরনোর আগেই থমকে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস

Date:

Share post:

রাঁচিতে তৃতীয় তথা শেষ টেস্টে প্রথম দিনের শুরুতে ভারত একটু চাপে থাকলেও পরের দিকে যে ঝড় তোলেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে, তা সামলে উঠতে পারল না দক্ষিণ আফ্রিকা। দু’শোর আগেই গুটিয়ে গেল প্রোটিয়া শিবিরের প্রথম ইনিংস।

প্রথম দিন যখন পঞ্চাশ রানের আগেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত, তখন একদিকে রোহিত শর্মা ও একদিকে অজিঙ্কা রাহানে দাপটের সঙ্গে গুঁড়িয়ে দেন প্রোটিয়া বোলারদের শিরদাঁড়া। তারপর ১০ বলে ছটি ছক্কার সাহায্যে উমেশ যাদবের ৩১ রানও তাৎপর্য হয়ে ওঠে দলের কাছে। সব মিলিয়ে রোহিতের দ্বিশতরান, রাহানের ১১৫, জাদেজার হাফ সেঞ্চুরি সহ অন্যান্যদের অবদানে ভারত নয় উইকেট হারিয়ে ৪৯৭ রান করে। তখনই ডিক্লেয়ার দেন ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন – স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সচিন

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই দু’উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। তৃতীয় দিনের শুরুটাও চাপের হয় প্রোটিয়াদের কাছে। নেমেই অধিনায়ক ডুপ্লেসি ডাগআউটে ফিরে যান। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য রান করেন জুবের হামজা। তাঁর ৬২ রান দলকে একশোর গণ্ডি পেরোতে সাহায্য করে।

তবে এছাড়া আর কোনও ব্যাটসম্যানই মনে রাখার মতো রান করেননি। তাই ৪৯৭ রান তো দূরের কথা, দু’শোর গণ্ডিও পেরোতে পারল না দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস। স্বাবাভাবিকভাবেই ভারত ডুপ্লেসিদের ফলো অন করিয়েছে। তাই দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। নেমেই ১০ রানে এক উইকেট হারালেন তাঁরা। এখন দ্বিতীয় ইনিংসে কী হয়, সেটাই দেখার।


আরও পড়ুন – স্ত্রী লারা দত্তকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...