Wednesday, June 24, 2026

প্রথমে ট্রেনে চেপে, পরে সাইকেল চালিয়ে ভোট দিতে গেলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মহারাষ্ট্রের পাশাপাশি সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে হরিয়ানাতেও। এদিন ৯০টি আসনে নির্বাচন৷ সকাল সাতটা থেকেই শুরু হয়ে গেছে ভোট৷ সাধারণ ভোটদাতাদের পাশাপাশি এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

তবে এদিন নজিরবিহীনভাবে ভোট দিতে আসেন তিনি। ভোট দেওয়ার জন্য প্রথমে ট্রেন ও পরে সাইকেলে চেপে ভোটগ্রহণ কেন্দ্রে যান হরিয়ানার মুখ্যমন্ত্রী৷ চণ্ডীগড় থেকে শতাব্দী এক্সপ্রেস করে তিনি নামেন তাঁর জন্মস্থান কার্নালে৷ এরপর স্টেশন থেকে নিজে সাইকেল চালিয়ে পৌছন পোলিং বুথে৷

মনোহর লাল খাট্টার নিজের টুইটার হ্যান্ডেলে ট্রেনে চাপার ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ‘প্রথমে ভোট তারপর খাওয়া, আমি আমার ভোট দিতে চললাম’৷ এরপরেই তিনি লেখেন আপনার একটা ভোটই গঠন করতে পারে শক্তিশালী সরকার৷

আরও পড়ুন-স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সচিন

 

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...