Sunday, June 14, 2026

প্রেসিডেন্সিতে ছাত্র ভোট ১৪ই

Date:

Share post:

আড়াই বছর পর রাজ্যে ফের ছাত্র ভোট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ১৪ নভেম্বর। সেদিনই গণনা এবং ফল। ভোট হচ্ছে পুরনো নিয়মেই। উচ্চশিক্ষা দফতর কলেজ নেই এমন চারটি বিশ্ববিদ্যালয়ে ভোটের সিদ্ধান্ত নেয়। তারমধ্যে প্রথম ভোট দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানটিতে। বিশ্ববিদ্যালয়ের তরফে সোমবার ভোটের দিন ঘোষণা করে বলা হয়েছে, ৫টি পদের জন্য ভোট হবে। এগুলি হল, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক ও কোষাধ্যক্ষ। অন লাইন নমিনেশন। টঙানো হবে প্রার্থী তালিকা। ভোটের অন্তত ১০দিন আগে নোটিশ দেওয়ার নিয়ম বজায় রেখেই বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বহিরাগতদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে তাদের ভোটের প্রচারে থাকার কোনও সুযোগই থাকছে না।

আরও পড়ুন-অনেকাংশে বাকি স্টল তৈরির কাজ, ময়দানের বাজি মেলাতে বিলম্ব

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...