Wednesday, May 20, 2026

ট্রেন দেরিতে চলায় ক্ষতিপূরণ পাচ্ছেন তেজসের যাত্রীরা

Date:

Share post:

গত ৪ অক্টোবর লখনও থেকে চালু হয়েছে দেশের প্রথম বেসরকারী ট্রেন ‘তেজস এক্সপ্রেস’। কিন্তু গত ১৯ অক্টোবর ৩ ঘন্টারও বেশি দেরিতে চলেছিল তেজস। তারই ক্ষতিপূরণ পেতে চলেছেন যাত্রীরা।

গত ১৯ অক্টোবর লখনউ থেকে তেজস এক্সপ্রেস ছাড়ে সকাল ৮টা ৫৫ মিনিটে। কিন্তু ছাড়ার কথা ছিল সাকাল ৬টা ১০ মিনিটে। ট্রেনটি দিল্লি পৌঁছায় ৩টে ৪০ মিনিটে। কিন্তু পৌঁছানোর কথা ১২টা ২৫ মিমিটে। অন্যদিকে, বিকেল ৩টে ৩৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি দিল্লি থেকে ছাড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে।

আইআরসিটিসি সূত্রে জানানো হয়েছে, লখনউ থেকে ট্রেনের ৪৫১ যাত্রী ও দিল্লি থেকে ওঠা ৫০০ যাত্রী ওই ক্ষতিপূরণ পাবেন। নিয়ম অনুযায়ী, ১ ঘণ্টার বেশি দেরিতে ট্রেন চললে দেওয়া হবে ১০০ টাকা, দুই ঘণ্টা বা তার বেশি দেরিতে ট্রেন চললে ২৫০ টাকা দেওয়া হবে। রেলসূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ট্রেন ছাড়তে দেরি হয়।

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...