Friday, June 26, 2026

মেয়রের উদ্যোগে সুস্থ সদ্যোজাত

Date:

Share post:

টক টু মেয়র পরিষেবা যে শুধুমাত্র একটি বিজ্ঞাপন নয়, সেটিতে যোগাযোগ করলে যে কাজও হয়, তার প্রমাণ পেলেন বীরভূমের সাঁইথিয়ার সুমন্ত ও অর্পিতা ঘটক। মাসখানেক আগে কলকাতা পুরসভার টক টু মেয়র পরিষেবায় ফোন করেন অর্পিতার এক আত্মীয়া। ফিরহাদ হাকিমকে জানান, তাঁর নিকট আত্মীয়ার সদ্যোজাত সন্তান অসুস্থ। দক্ষিণ কলকাতার নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করালে হয়ত বেঁচে যাবে সে। কিন্তু সেখানে চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই।

যদিও টক টু মেয়র অনুষ্ঠানটি শুধুমাত্র কলকাতা পুরসভা কেন্দ্রিক। কিন্তু বিষয়টি বিবেচনা করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন মেয়র। সদ্যোজাতর চিকিৎসার সব খরচ নিজের কাঁধে তুলে নেন তিনি। সুস্থ হয়ে মঙ্গলবার, শিশু সন্তানকে নিয়ে পুরসভায় গিয়ে ঘটক দম্পতি দেখা করেন ফিরহাদ হাকিমের সঙ্গে। শিশুটি সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে যাওয়ায় তিনি খুশি বলে জানান মেয়র।  সদ্যোজাত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেভাবে তারা মেয়রের সাহায্য পেয়েছে তাতে তারা আপ্লুত।

আরও পড়ুন-রাজ্যবাসীর নাম যেন ভোটার লিস্টে বাদ না পড়ে: মুখ্যমন্ত্রী

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...